স্পোর্টস ডেস্ক : দেশের প্রথম ক্ষুদে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুবাইয়ে ১৪তম জুনিয়র দাবা টুর্নামেন্টে সপ্তম রাউন্ড শেষে শীর্ষে অবস্থান করছে। মোট নয় রাউন্ডের সুইস ওপেনে এই টুর্নামেন্টে ফাহাদের পয়েন্ট ৬ দশমিক ৫।
রোববার সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রিবাতশেভকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করে। মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করছে ফাহাদ।
দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৭ জুলাই পর্যন্ত। ১০ হাজার ডলারের এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

