ঢাকাMonday , 25 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে ধর্মীয় বইয়ের তালিকা চেয়েছে প্রশাসন

Link Copied!

CU-gateচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রত্যেক বিভাগের সেমিনার ও পাঠাগার কক্ষে যে কোনো ধর্মের বইয়ের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত একটি চিঠি প্রত্যেক বিভাগের সেমিনার ও পাঠাগার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, প্রত্যেক বিভাগের সেমিনার ও সকল ইনস্টিটিউট পরিচালকের কাছে প্রত্যেক ধর্মের বইয়ের তালিকা চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। কোনো উগ্রবাদী ও বিতর্কিত ব্যক্তিদের বই আছে কিনা তা তদারকি করতেই এই ব্যবস্থা। তাদেরকে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তালিকা দেয়ার জন্য বলা হয়েছে।’
উগ্রবাদী ও বিতর্কিত ব্যক্তিদের বই থাকলে তা সরানো হবে উল্লেখ করে কামরুল হুদা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোমলমতী শিক্ষার্থীদের ধর্মীয় গোঁড়ামী ও উন্মদনা থেকে বাঁচিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যবস্থা।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পাঠাগারে যাতে কোনো বিতর্কিত ব্যক্তিদের বই না থাকে সে জন্য এ ব্যবস্থা। যে ধর্মীয় বইগুলো ব্যক্তি মতাদর্শী, যারা কোনো এজেন্ডা বাস্তবায়নের উপর ভিত্তি করে লিখা, এ ধরনের বই থাকলে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তা সরিয়ে ফেলানো হবে।’