বিনোদন ডেস্ক : ঢাকাইয়া সিনেমার ব্যস্ততম অভিনেত্রী পরীমনি এবার হাজির হচ্ছেন আইটেম গার্ল হিসেবে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবিতে একটি আইটেম গানের তালে কোমর দুলিয়েছেন তিনি।
কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
গানটির শ্যুটিংয়ের কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন পরীমনি। ফেসবুকে গানের শুটিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ডানা কাটা পরী’।
তিনি আরও জানিয়েছেন, এত বড় বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে দেখেননি দর্শক। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর এবং উপভোগ্য। এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, ‘রক্ত’ ছবিটি আগামী কুরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনায় দায়িত্ব প্রথমে মালেক আফসারী নিয়েছিলেন। কিন্তু পরে ছবিটি থেকে সরে দাড়ালে ওয়াজেদ আলী সুমনকে ছবির পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন। এর আগে প্রথম দফায় দার্জিলিংয়ে ছবির শুটিং হয়েছে।

