ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজের ওপর নজর রাখছে বিসিবি

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কাঁধের পুরোনো চোট আবারো ফিরে এসেছে। যদিও তার এই চোটটা গুরুতর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান। হালকা ধরনের চোট বলে মোস্তাফিজের দল সাসেক্সও তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। বাঁহাতি পেসারের ইনজুরির ব্যাপারে নজর রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাসেক্সের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচে অংশ নেন মোস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের প্রথম ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচটিতে অবশ্য খুব ভালো করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচের সময়ই কাঁধে ব্যথা অনুভব করেছিলেন। ম্যাচের পর সেই ব্যথা বেড়ে যাওয়ায় সাসেক্সের ফিজিওর সঙ্গেও কথা বলেন মোস্তাফিজ। দুই একদিনের মধ্যেই বাঁহাতি পেসারে কাঁধের স্ক্যান করানোর কথা রয়েছে।
কাঁধের পুরোনো চোট ফিরে আসায় রোববার গ্লুস্টারশায়ারে বিপক্ষে খেলছেন না মোস্তাফিজ। যদিও ১৩ জনের স্কোয়াডে অবশ্য ছিলেন তিনি। কিন্তু কাঁধের চোটের কারণেই তাকে আপাতত বিশ্রাম দেয়া হয়েছে। ম্যাচ শুরুর আগে টুইট করে সাসেক্স জানিয়েছে, কাঁধের চোটের কারণে সতর্কতার অংশ হিসেবেই মোস্তাফিজকে রোববার খেলানো হচ্ছে না।
রোববার মিরপুর বিসিবি কার্যলয়ে এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ইতোমধ্যে সাসেক্সের ফিজিও দেখেছে। আমাদের ফিজিওর সঙ্গে তার কথা হয়েছে। আমাদের ফিজিও ওখানে কিছু পরামর্শ দিয়েছেন।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ও কাঁধের হালকা চোট নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজ। তাই বাঁহাতি পেসার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফিট হন। তারপর তাকে ইংল্যান্ড কাউন্টির জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে আবারো কাঁধের পুরোনো ইনজুরি ফিরে এসেছে তার। তাই এবার মোস্তাফিজের বিয়য়ে অবশ্যই বিসিবির নজরদারি রয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির প্রধান বলেন, ‘মোস্তাফিজের ব্যাপারে অবশ্যই বিসিবির নজরদারি থাকবে। তার ব্যাপারে নজরদারি না থাকলে আমরা কিভাবে তার বিষয়টি জানতে পারলাম। খুব সম্ভবত কালকে (সোমবার) মোস্তাফিজের স্ক্যান করা হবে। স্ক্যান রিপোর্ট দেখার পর তার ইনজুরির বিষয়টি গুরুতর কিনা আরো নিশ্চিত করে জানা যাবে।’