ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনধিকার চর্চায় ৩ চীনা সাংবাদিককে বহিষ্কার করলো ভারত

Link Copied!

india-Flagআন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়ার তিন সাংবাদিককে বহিষ্কার করেছে ভারত। অনধিকার চর্চা করায় তাদেরকে দেশে ফেরত যাওয়ার নোটিশ দিয়েছে ভারত সরকার। কোন চীনা সাংবাদিককে বহিষ্কারের ঘটনা ভারতে এই প্রথম।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের ইন্টেলিজেন্স সংস্থাগুলো বেশ কিছুদিন যাবত নজর রাখছিল ঐ সাংবাদিকদের ওপর। তারা রিপোর্ট করেছ, উ কিয়াং, তাং লু এবং মা কিয়াং নামের ঐ ৩ সাংবাদিক অফিসিয়াল কাজের বাইরেও অন্য কাজের সাথে জড়িত ছিল।
তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। এরপর থেকে তারা নিয়মিত মেয়াদ বাড়িয়ে কাজ চালাচ্ছিলেন। কিন্তু এবার তাদেরকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে যেতে হবে। তবে চীন চাইলে অন্য সাংবাদিকদের ভারতে পাঠাতে পারবে।