ঢাকাSunday , 24 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের জন্য আসুসের সুলভ মূল্যের ল্যাপটপ

Link Copied!

asusপ্রযুক্তি ডেস্ক : তাইওয়ানের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস দেশের প্রযুক্তি বাজারে নিয়ে এলো শিক্ষার্থীদের জন্য সুলভ মূল্যের ল্যাপটপ। ল্যাপটপটির মডেল আসুস এক্স৪৫৩এসএ-এন৩০৫০।
১৪ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে সমৃদ্ধ এই ল্যাপটপটিতে ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র‌্যাম ও ৫০০জিবি হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। এতে চিকলেট কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। ফলে টাইপিংয়ে পাওয়া যাবে দারুণ গতি। এছাড়া অডিওর জন্য সনিকমাস্টার টেকনোলজি, নেটওয়ার্কিংয়ের জন্য ওয়াই-ফাই, ব্লু-টুথ, এইচডিওয়েবক্যাম , টু ইন ওয়ান কার্ড রিডার ও ল্যানজ্যাক ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশে আসুস নোটবুকের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এই ল্যাপটপটিতে প্রতিষ্ঠানটি ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। কালো রঙের এই ল্যাপটপটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।