ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলারির রানিং মেট টিম কেইন

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিনটন তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভার্জিনিয়া রাজ্যের সেনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন। শনিবার মিয়ামির জনসভায় নিজের টিম মেটকে সমর্থকদের সামনে হাজির করতে চলেছেন হিলারি।
৫৮ বছরের টিম কেইন এর আগে মেয়র এবং গভর্নরের দ্বায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে তার অভিজ্ঞতা ডেমোক্রেটিক দলের জন্য লাভজনক হবে বলে আশা করা যাচ্ছে।
হিলারি তার রানিং মেট হিসেবে ভার্জিনিয়ার সিনেটর ও সাবেক গভর্নরকে পেয়ে বেশ খুশি। তিনি তার সমর্থকদের সঙ্গেও এই বার্তা শেয়ার করেছেন। এ নিয়ে এক টুইটার বার্তায় তিনি লেখেন,‘আমি তোমাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার রার্নিং মেট খুঁজে পেয়েছি। তিনি হচ্ছেন টিম কেইন। আমার দলে তাকে স্বাগতম। তাকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত।’
নিজের টিমমেটের প্রশংসা করে হিলারি আরো বলেন,‘তিনি একটি নির্বাচনেও পরাজিত হননি। তিনি একজন প্রথম শ্রেণির মেয়র, গভর্নর ও সিনেটর এবং আমার দেখা সবচাইতে সম্মানিত সিনেটর।
ভার্জিনিয়ার সিনেটর কেইন গর্ভপাত বন্ধের পক্ষে এবং মুক্ত বাণিজ্যকে সমর্থন করে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া বেশ গুরুত্ব বহন করছে।
কেইনের আরো একটি গুণ হচ্ছে, স্প্যানিশ ভাষায় কথা বলার দক্ষতা। ফলে হিলারি নির্বাচনী প্রচারণায় হিসপানিক আমেরিকানদের আকর্ষণ করতে কেইন বড় ভূমিকা রাখবে। পর্যবেক্ষকরা মনে করছেন, অভিজ্ঞ রাজনীতিবিদ কেইনকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাছাই করা হিলারির জন্য একটি ‘নিরাপদ’ পছন্দ।