ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির পাশে থাকবে যুক্তরাষ্ট্র

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : মিউনিখের অলিম্পিয়া শপিংসেন্টারে হামলার ঘটনা সামাল দিতে জার্মানিকে সব ধরনের সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদিও এখনো জানি না সেখানে আসলে কী ঘটছে। কিন্তু যারা ঘটনার শিকার হয়েছে নিশ্চিতভাবেই তাদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে।
এদিকে মিউনিখের উত্তরে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ জানানো হয়েছে।
অভিযানে অংশ নিতে জার্মানির সীমান্ত টহলে ব্যবহৃত হেলিকপ্টারগুলো ইতিমধ্যে মিউনিখের পথে যাত্রা করেছে।