ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লোকের ছেলে এ অভিনেতার এখন খাবারই জুটে না

Link Copied!

picবিনোদন ডেস্ক : জীবন বাস্তবতার পথে উত্থান পতন স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু তারপরও পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা মেনে নেয়া যায় না। শুধুমাত্র ভাগ্যচক্রে জীবনে কখনো কখনো নেমে আসে বিষাদ আর যাতনা। তেমনি যাতনার শিকার বছর পঞ্চাশেক বয়সী এক অভিনেতার।
সম্প্রতি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত একটি স্টোরি প্রকাশ করেছে ‘দ্য হিউম্যান অব বুম্বে’ ফেসবুক পেজ। যেখানে এমন একজনের গল্প বলা হয়েছে যে মানুষটি একসময় রাজসিক জীবন কাটিয়েছেন। শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছেন নামিদামি অভিনেতাদের সাথে। অথচ সেই জৌলুস সময় কাটানো লোকটির দিনে এক বেলা খেয়ে না খেয়ে দিন কাটছে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায়।
খুব ছোট সময়েই বাবা-মা মরে যাওয়ার পর থেকেই দুর্দিন শুরু হয় এই অভিনেতার। এমনকি তার বাবা মায়ের মৃত্যুর পর অর্থ সম্পদসহ সবকিছুই হারিয়েছেন। এমনকি যে বাড়িটি ছিল তাও ধরে রাখতে পারেননি তিনি। তবে তিনি মারাত্মক আশাবাদী এখনও।
নিজের সম্পর্কে বলতে গিয়ে এই অভিনতো বলেন, একদিন আমিও ধনিই ছিলাম। বিশাল অট্টালিকায় বাস করতাম আমি। এমনও সময় গেছে দিনে অন্তত দশবার খেতে হয়েছে। অথচ আজকে আমি একবারও খেতি পাচ্ছি না।
অতীতে অনেক বিখ্যাত মানুষের সাথে কাজ করেছেন, অভিনয় করেছেন জানিয়ে তিনি আরো বলেন, বিখ্যাত অভিনেতাদের সাথে একাধিক সিনেমায় আমি শিশু অভিনেতা হিসেবে কাজ করেছি। কিন্তু যখন আপনার পকেটে পয়সা না থাকবে তখন মানুষগুলোর কাছে আপনার কোনো মূল্যই থাকবে না। এমনকি আপনি যতো মেধাবীই হোন না কেন মুহূর্তেই আপনার চেহেরা ভুলে যাবে।
মুম্বাইয়ের রাস্তায় রাত পাড় করতে হচ্ছে এমনকি একবেলা খাবার জুটছে না ঠিকই তারপরও তিনি বিশ্বাস করেন একদিন না একদিন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবেন। খুঁজে পাবেন আপন ঠিকানা। যা একসময় ছিল তার।