ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলি-অশ্বিনের ব্যাটে চালকের আসনে ভারত

Link Copied!

ashinস্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের ডাবল সেঞ্চুরি দেখা পেলেন বিরাট কোহলি। রবিচন্দ্রন অশ্বিন পেলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। অ্যান্টিগুয়ার নর্থ সাউথে অবস্থিত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কোহলি-অশ্বিনের ব্যাটে চালকের আসনে ভারত। গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।
অপরদিকে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩০ রানের মাথায় রাজেন্দ্র চন্দ্রিকার (১৬) উইকেটটি হারিয়ে ফেলেছে তারা। দ্বিতীয় দিন শেষে ১৬ ওভার খেলা স্বাগতিক ক্যারিবিয়দের সংগ্রহ ১ উইকেটে ৩১ রান। তাদের অপরাজিত দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েইট (১১) ও দেবেন্দ্র বিশু (০)। ভারতের পক্ষে উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সামি।
এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করা ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি ও অশ্বিন দ্বিতীয় দিনেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। প্রথম দিনের ১৪৩ রানে অপরাজিত ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন। ২৮৩ বলে ২৪টি চারে ঠিক ২০০ রান করে শ্যানন গ্যাব্রেইলের শিকার হয়ে সাজঘরে ফেরেন ভারতের টেস্ট অধিনায়ক।
কোহলির সঙ্গে আরেক অপরাজিত ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিনের (প্রথম দিনে করেন ২২রান) ইনিংসটি থামে ১১৩ রানে। তার ২৫৩ বলের এই ইনিংসটি সমৃদ্ধ ১২টি চারে। ফিফটি করেছেন অমিত মিশ্র। নামের পাশে যোগ করেছেন ৫৩ রান। আর ৪০ রান করা ঋদ্ধিমান সাহা শিকার হন কার্লোস ব্রাফেটের। মোহাম্মদ সামি ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন দেবেন্দ্র বিশু ও কার্লোস ব্রাফেট। শ্যানন গ্যাব্রেইলের পকেটে জমা পড়ে দুটি উইকেট।