ঢাকাSaturday , 23 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে কোহলির প্রথম দ্বিশতক

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : টি২০, ওয়ানডে ও টেস্ট, ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তারই ধারাবাহিকতায় তিনি টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতেই ধাক্কা খেয়েছিল। কিন্তু অধিনায়কোচিত ইনিংস খেলে কোহলি ভারতকে নিরাপদ দুরত্বে পৌঁছে দিয়েছেন।
শিখর ধাওয়ান ব্যক্তিগত ৮৪ রানে ফিরে যাওয়ার সব দায়িত্ব একাই কাঁধে তুলে নেন কোহলি। কিন্তু তার ব্যাটিং দেখে কখনো চিন্তিত মনে হয়নি। সাবলিলভাবেই ব্যাট চালিয়ে গেছেন ভারতের রান মেশিন। প্রথম দিনশেষে ১৪৩ রানে অপরাজিত থাকা কোহলি দ্বিতীয় দিনে আরো ৫৭ রান যোগ করলে নিজের নামের পাশে ২০০ লিখে নেন। ২৮১ বলে তার এই ইনিংসটি সাজানো ছিল ২৪টি বাউন্ডারীতে। অবশ্য কোন ছক্কা মারেননি।
কোহলির ক্রিকেট ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এতদিন তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৬৯। এটি কোহলি খেলেছিলেন ২০১৪ সালে মেলবোর্নে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে ৭৩ তম ইনিংসে এসে পেরিয়েছেন তিন হাজার রানের মাইলফলক।
সেঞ্চুরির মাধ্যমে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। এরপর শ্রীলংকা সফরেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। সেঞ্চুরি পেলেন ক্যারিবিয়ানে এসেও। অধিনায়ক হওয়ার পর দেশের বাইরে এই নিয়ে পাঁচটি সেঞ্চুরি করলেন কোহলি। তার মতো এই কাজটি করতে পেরেছেন একজনই, মোহাম্মদ আজহার উদ্দিন। তিনিও দেশের বাইরে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। কোহলির জন্য আজহারকে টপকানো স্রেফ সময়ের ব্যাপার।
এদিন অবশ্য আরেকটি রেকর্ড হয়েছে ভারতীয় ক্রিকেটে। কোহলিই প্রথম অধিনায়ক যিনি বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলেছে। ৮৪ রানে ব্যাট করছেন রবিচন্দ্র অশ্বিন।