বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত তারকা শিল্পী অ্যাডেলে। গত বছরে ‘হ্যালো’ গান দিয়ে বিশ্ব মাতিয়ে ছিলেন ২৮ বছর বয়সী এই শিল্পী।তবে এবার তিনি গানের চেয়ে উপন্যাস লেখায় বেশি মনোযোগি হতে চান। সদ্য সেই আশাবাদ ব্যক্ত করেই মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি একটি কনসার্টে গিয়ে হাজারো মানুষের সামনে নিজের নতুন আশাবাদের কথা ব্যক্ত করেন অ্যাডেলে। গানের পাশাপাশি ফিকশন লেখার আশাবাদ ব্যক্ত করে অ্যাডেলে বলেন, আমি লিখতে পছন্দ করি। মানে আমি হয়তো পাক্কা লেখকের মত নই কিন্তু বই লিখতে আমি এখন বিভিন্ন কলাকৌশল রপ্ত করার চেষ্টা করছি। উপন্যাস কিভাবে লিখতে হয় তা আমি জানি না এখনো, কিন্তু আমি চেষ্টা করছি।
২০০৬ সালে এক্সএল রেকর্ডিং থেকে চুক্তি প্রস্তাব লাভ করেই জীবনের দুয়ার খোলে যায় তার। তারই এক বন্ধু ‘মাইস্পেস’-এ তার একটি ডেমো প্রকাশ করে, যা তখনকার সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরবর্তি বছর তিনি ব্রিট পুরস্কারের পক্ষ থেকে সমালোচক পুরস্কারও লাভ করেন এবং বিবিসির পক্ষ থেকে ২০০৮ সেরা সঙ্গীত খেতাব অর্জন করেন।
এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে তার তিনটি অ্যালবাম। গত বছরে প্রকাশ করেন ‘২৫’ নামের অ্যালবামটি। এই অ্যালবামের ‘হ্যালো’ গানটি দিয়ে আলোচনার শীর্ষে চলে আসেন ব্রিটিশ শিল্পী অ্যাডেলে। মুক্তির পর থেকেই গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেয়। শুধু তাই না, টপচার্টেও সবাইকে হঠিয়ে জায়গা করে নিয়েছিল অ্যাডেলের ‘হ্যালো’।
শেষ পর্যন্ত জনপ্রিয় শিল্পী থেকে অ্যাডেলে যদি উপন্যাস লিখেই ফেলেন তাহলে ভক্ত অনুরাগীদের বিস্ময়ের আর সীমা থাকবে না!

