ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউর জালে ডর্টমুন্ডের চার গোল

Link Copied!

SPORTSস্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম ফুটবলের অংশ হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নেমেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটিতে ম্যানইউর জালে চারবার বল জড়িয়েছে জার্মান ক্লাবটি। শুক্রবার চীনে অনুষ্ঠিত এই ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে তারা।
এদিন ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। খেলার ১৯ মিনিটে গঞ্জালো ক্যাস্ত্রো দলকে লিড এনে দেন। ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে লিডকে ডাবলে নিয়ে যান এমেরিক আউবামেইয়াং।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান আরো বৃদ্ধি করেন ডেম্বেলে। তবে এর দুই মিনিটের মাথায় একটি গোল শোধ করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে এই গোলটি করেন হেনরিখ খিতারিয়ান।
গোলের সূচনা করা গঞ্জালো ক্যাস্ত্রো ম্যাচের শেষ গোলটিও করেন। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। তাতে বরুসিয়া ডর্টমুন্ডের ৪-১ গোল ব্যবধানের জয় নিশ্চিত হয়। এদিকে ম্যানইউর দায়িত্ব নেয়ার পর প্রথম হারের স্বাদ পেলেন কোচ হোসে মরিনহো।