ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন কেলেঙ্কারির ঘটনায় ফক্স নিউজ প্রধানের পদত্যাগ

Link Copied!

fox-newsআন্তর্জাতিক ডেস্ক : যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সবচে প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের প্রধান নির্বাহী রজার অ্যালিস। প্রায় ২০ বছর এই গণমাধ্যমটিতে চাকরির পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।
পরবর্তী প্রধান নিয়োগ দেয়ার আগ পর্যন্ত ফক্স নিউজ এবং ফক্স বিজনেস নেটওয়ার্কের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া মুঘল খ্যাত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুপার্ট মারডক। তার উপদেষ্টা হিসেবে থাকবেন অ্যালিস। তবে কোম্পানিতে নির্বাহী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না অ্যালিস।
ফক্স নিউজ চ্যানেলের প্রাক্তন সংবাদ সঞ্চালিকা গ্রেচেন কার্লসন যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অ্যালিসের বিরুদ্ধে। সেইসঙ্গে অনৈতিকভাবে রজার তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন কার্লসন। রজার অ্যালিসের বিরুদ্ধে আদালতে মামলা করার দুসপ্তাহের মধ্যেই খবরটি প্রকাশ্যে আসে।
এরপর থেকেই রজারের অপসারণ নিয়ে জল্পনা তৈরি হয় যুক্তরাষ্ট্রে। এর আগে মেগান কেলি নামের আরেকজন সংবাদ সঞ্চালিকা রজারের যৌন লালসার শিকার হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রজার অ্যালিস।
তিনি বলেন, ‘গ্রেচেন কার্লসনের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফক্স নিউজের সঞ্চালিকা হিসেবে কার্লসনের চুক্তি নবীকরণ করা হয়নি বলেই সে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে।’