ঢাকাFriday , 22 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে থাকবে বাড়তি নিরাপত্তা

Link Copied!

bplস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচে বাড়তি নিরাপত্তা দেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বে চলমান হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী রোববার থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম পর্বে চট্টগ্রামের ম্যাচগুলো এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিপিএলের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বলেন, ‘সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশ বিপিএল এর সময় এমএ আজিজ স্টেডিয়ামে দায়িত্ব পালন করবেন। এমনকি হোটেলে যেখানে খেলোয়াড়রা রয়েছেন সেখানেও নিরাপত্তা থাকবে।’
তিনি আরো বলেন ‘১২ দলের ৪৮ জন বিদেশি ফুটবলারকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। আর খেলার সময় কোনও ধরনের ব্যাগ, ল্যাপটপ, পানির বোতল এবং খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।’
ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে এবার ঢাকার বাইরেও প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ছাড়া সিলেট ও ময়মনসিংহে ভেন্যু করা হয়েছে। ক্লাবগুলোর চাপে বরিশাল, রাজশাহী ও গোপালগঞ্জ ভেন্যু বাতিল করেছে লিগ কমিটি।