ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গল্প পরিবর্তন করে এবার সহজ ‘মেন্টাল’

Link Copied!

mantalবিনোদন ডেস্ক : গল্প নিয়ে জটিলতার অভিযোগ ছিলো ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রানা পাগলা দ্য মেন্টাল’র বিরুদ্ধে। স্বয়ং ছবির ভিলেন মিশা সওদাগর এ অভিযোগ তুলেছেন নির্মাতা শামীম আহমেদ রনির প্রতি। রনিও পাল্টা জবাব দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।
শাকিব খান-তিশা অভিনীত এ চলচ্চিত্রটি সর্বাধিক হলে মুক্তি পায় ঈদে। এমনকি দ্বিতীয় সপ্তাহেও সর্বাধিক হলে চলছে ‘রানা পাগলা দ্য মেন্টাল’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটির প্রযোজক পারভেজ চৌধুরী জানালেন, গল্প নিয়ে যে জটিলতা ছিলো তিনি তা থেকে দর্শকদের মুক্তি দিতে চান। চলচ্চিত্রটির গল্প সংশোধন করে সহজ গল্প তিনি উপহার দিচ্ছেন এবার।
পারভেজ চৌধুরী দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেমন গল্প বোঝেন আর দেখতে চান, দেরীতে হলেও এমন গল্পে সংশোধন করেছি। আগামী মঙ্গলবার হতে সকল সিনেমা হলে প্রচারিত হবে সহজ গল্প নিয়ে ‘মেন্টাল’।
তিনি আরও বলেন, আমি তাদের মন্তব্যকে আশির্বাদ হিসেবে নিয়েছি যারা পকেটের টাকা দিয়ে টিকেট কেটে ছবি দেখেছেন। বাংলাদেশে শিক্ষার হার অনেক বেড়েছে জেনে স্মার্ট গল্প নিয়ে কাজ করেছি।
অভিযোগকারীদের প্রতি গল্পের সংশোধনকে পাল্টা জবাব হিসেবেই দেখছেন এ প্রযোজক।
চলচ্চিত্রটিতে শাকিব-তিশা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল, সঙ্গীতশিল্পী পড়শি ও একটি আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ।