ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে আইরিনের ‘এক পৃথিবী প্রেম’

Link Copied!

irinবিনোদন ডেস্ক : সেন্সর ছাড়পত্র পেয়েছে জনপ্রিয় পরিচালক এস এ হক অলিকের চলচ্চিত্র, ‘এক পৃথিবী প্রেম’। এস এ হক অলিক জানালেন, শনিবার বিকেলে ছবির সেন্সর ছাড়পত্র পেয়েছি। ছবির একটি সংলাপে শুধু পরিবর্তন এসেছে। বাকি সব ঠিক আছে। আগামী ১২ আগস্ট দেশজুড়ে ছবিটি রিলিজ দেবো।’
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আসিফ নুর ও আইরিন। ছবিটি মুক্তি নিয়ে খুব উচ্ছ্বসিত আইরিন। জানালেন, ছবির শুটিং শেষ করার পরেই আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করি ছবিটি কবে পর্দায় হাজির হবে। ছবি মুক্তির দিনটা আমার কাছে জন্মদিনের মতো বিশেষ একটি দিন। ভীষণ ভালোলাগা কাজ করছে।’
নিজের চরিত্র সমন্ধে জানালেন, আমার চরিত্রের নাম আলো। ছোটবেলা থেকে একটি আশ্রমে বড় হয়েছি। পৃথিবীটা আশ্রমকে ঘিরেই। পরবর্তীতে মেয়েটির জীবনে প্রেম আসে। তবে প্রেমটা গতানুগতিক নয়। ছবিতে শুধু ছেলেমেয়ের ভালোবাসাই নেই, বাবা-মার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটিয়ে তোলা হয়েছে।’
দু’একদিনের মধ্যেই ছবির প্রমোশনে যোগ দেবে পুরো টিম। আর মুক্তির দিন টিমের সঙ্গে হলে বসেই সিনেমাটা দেখবেন আইরিন।
পানকৌড়ি চলচ্চিত্রের প্রযোজনায় এ ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও হাবিব। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে রয়েছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।
উল্লেখ্য, আইরিন আরও দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। এর মধ্যে আছে আকাশ আচায্যের ‘মায়াবিনী’ ও সাঈফ চন্দনের ‘টার্গেট’। দুটি দুটিরই ডাবিং শেষ হয়েছে।