ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আয়নাবাজি’র লিরিক ভিডিও প্রতিযোগিতা

Link Copied!

ainabaziবিনোদন ডেস্ক : ১৯ আগস্ট বড়পর্দায় আসছে নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। মুক্তির আগেই ট্রেইলারেই বেশ আলোচিত হয়েছে সিনেমাটি। প্রশংসিত হয়ে গান। এবার দর্শকদের জন্য নতুন একটি ‘লিরিক ভিডিও’ প্রতিযোগিতার আয়োজন নিয়ে এলো টিম আয়নাবাজি। শনিবার চলচ্চিত্রটিতে ব্যবহৃত ‘এ কেমন আয়নাবাজি’ শিরোনামের গানটির একটি নমুনা ভিডিওটি প্রকাশ করা হয়েছে ইউটিউবে। ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর ও শেখ ইশতিয়াক।
গানের কথার সারমর্মকে ধারণ করে নতুন ভিডিও নির্মাণের এ প্রতিযোগিতায় বিজয়ীরা দেখতে পাবেন আয়নাবাজি টিমের সঙ্গে প্রথম শো’। এছাড়াও সেরা ভিডিও নির্মাতা পাবেন অমিতাভ রেজার সঙ্গে তার দ্বিতীয় চলচ্চিত্রে কাজের সুযোগ।
ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই। পাঠাতে হবে এই মেইলে-aynabajithemovie@gmail.com।
উল্লেখ্য, ‘আয়নাবাজি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার বিপরীতে আছেন নাবিলা। ছবিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা প্রমুখ।
আয়নাবাজি ছবির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। আনকাট সেন্সর পাওয়া এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট।