ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

Link Copied!

JNUনিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এই সম্ভাব্য তারিখ জানানো হয়।
২৩ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভূক্ত), ২৪ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত)।
২১ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদভূক্ত) এবং ২৮ অক্টোবর শুক্রবার ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই দপ্তর থেকে আরো জানানো হয়, সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে এবং ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে।