ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিগগিরই বিয়ে করছেন রনবীর-দীপিকা

Link Copied!

dipika-ronbirsingবিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে চলছে রনবীর সিং ও দীপিকা পাডুকোনকে নিয়ে গুঞ্জন। প্রেম থেকে শুরু করে ডেট এমনকি তাদের বিয়ের খবরেও বহুবার আলোচনায় এসেছেন এই দুই তারকা। এবার সত্যি সত্যিই নাকি শোনা যাচ্ছে, শিগগিরই পারিবারিকভাবেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন এই লাভ বার্ড জুটি।
শোনা যাচ্ছে, এরইমধ্যে নাকি বাগদানও হয়ে গেছে রনবীর ও দীপিকার। আর পারিবারিকভাবে শিগগির বিয়ের সিদ্ধান্তও আসতে পারে। এই দুই তারকার ঘনিষ্ঠসূত্রের খবরে জানানো হয়েছে আসছে বছরেই হয়তো বিয়ে করতে পারেন তারা।
তবে এ বিষয়ে বড়াবড়ই নিশ্চুপ দীপিকা ও রনবীর। সদ্য আদিত্য চোপড়ার আসন্ন সিনেমা ‘বেফিকরে’ শুটিং করতে গিয়েছিলেন ফ্রান্সে। আর সেখান থেকে ফিরলেন গত ১৪ জুলাই। ভারতে ফিরেই দীপিকাকে বিয়ের প্রশ্ন শুনে কিছু বিরক্ত এই অভিনেতা সাংবাদিকদের বলেনে, এখন আপাতত ঘুমানো আর বিশ্রাম দরকার। পরে সব জানাবেন বলে দীপিকার প্রসঙ্গ এড়িয়ে যান।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ব্লকবাস্টার সিনেমা ‘রাম লীলা’র মাধ্যমে ঘনিষ্ঠ হন রনবীর-দীপিকা। আর এরপর থেকেই দুজনে ডেট করছেন বলে গুজব রটে। এরপর গত বছরেও একই পরিচালিকের ‘বাজিরাও মাস্তানি’ করে তুমুল সাড়া ফেলে দেন এই জুটি। শোনা যাচ্ছে সঞ্জয় লীলা’র আসন্ন সিনেমা ‘পদ্মাবতী’তেও জুটি হতে পারেন তারা।