বিনোদন ডেস্ক : ঈদের দু’দিন পরই হঠাৎ কলকাতায় উড়াল দিয়েছিলেন অভিনেত্রী ববি। প্রথমে সবাই ভেবেছিলো তার চলচ্চিত্র ‘বিজলী’র শুটিং করবেন হয়তো। কিন্তু ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছিল, বিজলীর শুটিং ছিলো না। তাহলে? জানা ঘটনাটা জানা গেল কলকাতা থেকে ববি ফেরার পর। ববি কলকাতায় গিয়েছিলেন নতুন ছবির সন্ধানে। প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন।
মূলত ডিরেক্টরের সঙ্গে মিটিং করতেই কলকাতায় গিয়েছিলেন তিনি। আলোচনাও বেশ ফলপ্রস্যু হয়েছেই বলেই জানালেন ববি। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই কলকাতার ছবিতে অভিষেক হবে ববির। তবে চুক্তি পাকা করার আগে এখনই মিডিয়ায় কিছু বলতে নারাজ। জানালেন, কথাবার্তা যথেষ্ট এগিয়েছে। ছবির বিস্তারিত শিগগিরই জানাবো।’
বর্তমানে নিজের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘বিজলী’র শুটিংয় নিয়েই তার ব্যস্ততা। ঈদের আগে ভারতের কলকাতা ও দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। চলতি মাস থেকে আবারও বাংলাদেশে শুটিং শুরু হবে। এরপর থাইলান্ডে গানের শুটিং হবে।
আপাতত ববির একমাত্র লক্ষ্য ছবিটা শেষ করা। তারপরই নতুন ছবির কাজে হাত দেবেন। সে কারণেই ইফতেখার চৌধুরীর ‘মাল্টা’র শুটিং পিছিয়ে দিয়েছেন। ছবিটির শুটিং জুলাইয়ে হওয়ার কথা থাকলেও ববির ব্যস্ততার মাসখানেক পর শুরু হবে ছবিটি।

