ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমায়ূন স্মরণে যতো আয়োজন

Link Copied!

Humaunবিনোদন ডেস্ক : আজ মঙ্গলবার শিল্পের মহান কারিগর হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবাষির্কী। এ উপলক্ষ্যে হুমায়ূনের চির আবাস নুহাশপল্লীতে দিনব্যাপী কোরানপাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবে এতিম শিশুরা। হুমায়ূন আহমেদের প্রিয় খাবার দিয়ে আপ্যায়িত করা হবে তাদের।
বাংলাদেশ টেলিভিশনে এদিন বিকাল ৩টা ৩০ মিনিটে রাজু আলীম এর উপস্থাপনায় ‘শিল্পকথা’ অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব প্রচারিত হবে হুমায়ূন আহমেদ’কে নিয়ে। অনুষ্ঠানে অংশ নেবেন অন্যপ্রকাশ এর স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, লেখক গবেষক শাকুর মজিদসহ হুমায়ূন আহমেদ এর সহকর্মী নাট্যনির্মাতারা। অনুষ্ঠানে আরও থাকবে মেহের আফরোজ শাওন এবং সেলিম চৌধুরীর গান।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। এ আয়োজনে থাকছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও হুমায়ুন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ‘বহুমাত্রিক হুমায়ূন’। এটি প্রচার হবে সকাল ১০টা ২ মিনিটে।
এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনে টিউন’-এ থাকবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের গান। রাত ৮টা ১০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জইতরী’। মেহের আফরোজ শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়াসহ আরও অনেকে। রাত ১১টায় প্রচারিত হবে বারী সিদ্দিকীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের রাত’।
বিকেলে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ম্যাড থেটারের প্রযোজনায় হুমায়ূন স্মরণে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নদ্দিউ নতিম’। চ্যানেল আই’তে রাত সাড়ে নয়টায় রাজু আলীম এর পরিকল্পনা ও পরিচালনায় এবং রোকেয়া প্রাচীর উপস্থাপনায় প্রচার হবে হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ বেদনার কাব্য।’
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ এর বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক- গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র,গান ও শিক্ষকতার বিষয়গুলো নিয়ে থাকবে বিশেষ আয়োজন।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহন। তাদের আয়োজনের মধ্যে রয়েছে সারাদেশে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ, সেমিনার, রক্তদান কর্মসূচি, হুমায়ূন আহমেদকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ, হুমায়ূন আহমেদের নাটক, সিনেমার প্রদর্শনী।
ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মঙ্গলবার সকাল ৭টায় হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে হিমু, রুপা, মিসির আলী, শুভ্র, বাকের ভাই, মাজেদা খালার রূপে সেজে হুমায়ূন ভক্তরা যাবেন নুহাশপল্লীতে। পথে পথে বিতরণ করা হবে ক্যানসার সচেতনতামূলক লিফলেট। এরপর কবর জিয়ারত ও দোয়া শেষে সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নীরবতা পালন করা হবে। থাকবে শোক বই। নুহাশপল্লীর গেটের সামনে বিনামূল্যে রক্তদান কর্মসূচি থাকবে হুমায়ূন ভক্তদের আয়োজনে।