ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিস্তর টেস্টের পক্ষে নিউজিল্যান্ড

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : দুই স্তরে টেস্ট খেলার প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট ক্রিকইনফোকে বলেছেন, আমরা (দুই স্তর কাঠামোর) বড় সমর্থক। টেস্ট ক্রিকেটে এরই মধ্যে নিউজিল্যান্ডে অনেক আগ্রহ রয়েছে। তবে যদি উত্তরণ-অবনমন এবং বিজয়ী রেখে একটি প্রতিযোগিতা করা যায় তাহলে এটা আগ্রহ আরো বাড়াবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
অবশ্য দ্বিস্তর টেস্ট যদি চালু হয়েও যায়, এতে নিচের স্তরে থাকা দলগুলো যেন আর্থিকভাবে ক্ষতি বা বৈষম্যের মুখে না পড়ে, সেটিও ভেবে দেখতে হবে বলে মনে করেন হোয়াইট।
টেস্ট ম্যাচ পাঁচ দিনের বদলে চার দিনে নিয়ে আসার প্রস্তাবও দিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান, ‘যদি তিন টেস্টের একটা সিরিজ হয় তাহলে খেলা হয় চার সপ্তাহ ধরে। চার সপ্তাহ অনেক লম্বা একটা সময়। তবে চার দিনের তিন ম্যাচের সিরিজ হলে সেটা তিন সপ্তাহের মধ্যে শেষ করা যাবে। এক সপ্তাহ বাঁচানো সম্ভব হবে।’
গত জুনে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব উপস্থাপন করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা সাতটি দলকে নিয়ে প্রথম স্তর, শেষ তিন দল এবং নতুন দুই দল নিয়ে দ্বিতীয় স্তর প্রবর্তনের কথা বলা হয়।
শুরু থেকেই দ্বিস্তর কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মনে করে, এটি চালু হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। তাছাড়া সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ না থাকলে ক্রিকেটে উন্নতি আরো অনেক কঠিন হবে।