ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেলের অল ইন ওয়ান পিসি

Link Copied!

dellপ্রযুক্তি ডেস্ক : স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল দেশের বাজারে নিয়ে এলো অল ইন ওয়ান পিসি। ইন্টেল কোর আই সেভেন প্রসেসর সমৃদ্ধ এই পিসিটির মডেল ইন্সপায়রন ৭৪৫৯ অল ইন ওয়ান পিসি। এই পিসিটি সহজে বহনযোগ্য। ওজনে হালকা হওয়াতে যে কোন জায়গায় ব্যবহার করা যায়।
২৩.৮ ইঞ্চি এফএইচডি এন্টিগ্লেয়ার এলইডি ব্যাকলিট টাচ ডিসপ্লে সমৃদ্ধ এই পিসিটিতে ১২ জিবি ডিডিআর৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ৩২ জিবি সলিড স্টেট ড্রাইভ, , থ্রিডি ক্যামেরা স্ট্যান্ড, এনভিদিয়া জিফোর্স ৯৪০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ডিভিডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েব ক্যামেরা, ডেস্কটপ কীবোর্ড এবং মাউস রয়েছে। উইন্ডোজ ১০ হোম (৬৪ বিট) অপারেটিং সিস্টেম দ্বারা পিসিটি পরিচালিত হবে।
দেশের বাজারে ডেলের এই পিসিটি নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। পিসিটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। ডেলের অরিজিনাল বহন করার কেস সহ পিসিটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।