ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সুলতান’ নির্মাতার চোখ এবার ক্যাটরিনার দিকে!

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : ৬জুলাই বলিউডসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা আলি আব্বাস জাফর পরিচালিত বলিউডের সর্বকালের সেরা ছবি ‘সুলতান’। এরইমধ্যে তারকা বনে গেছেন তিনি। ভবিষ্যতও গুছিয়ে নিচ্ছেন আব্বাস জাফর। আর এই তরুণ নির্মাতার চোখ পড়েছে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের উপর!
বছর পাঁচেক আগে ‘মেরে ব্রাদার কি দুলহান’ দিয়ে নির্মাণে ক্যারিয়ার শুরু করেছিলেন আলি আব্বাস জাফর। এরপর তিন বছর পর ‘গুন্ডে’ নামের একটি সিনেমা নির্মাণ করে কিছুটা আলোচনায়ও এসেছেন তরুণ এই নির্মাতা। কিন্তু বলিউডে তিনি অপেক্ষায় ছিলেন একটা বড় দানের। আর সেই সুযোগটি তিনি পেয়ে গেলেন সুপারস্টার অভিনেতা সালমান খানকে দিয়ে চলতি বছরের আলোচিত আর ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘সুলতান’ নির্মাণ করে। চারদিকে এখন শুধু এই তরুণ নির্মাতার জয়জয়কার। তবে আবার সালমানকে দিয়ে নয়, এবার এই নির্মাতার চোখ পড়েছে ক্যাটরিনার উপর।
জীবনের প্রথম ছবি ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতেই ক্যাটরিনাকে কাস্ট করেছিলেন আলি আব্বাস জাফর। ছবিতে ইমরান খানের বিপরীতে দেখা গিয়েছিল ক্যাটকে। এরপর থেকেই নির্মাতার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার। শুধু বন্ধু বলেই নয়, ক্যাটরিনার অভিনয়ে এমনিতেই নাকি মুগ্ধ ‘সুলতান’ নির্মাতা আলি আব্বাস। আর তাই ভবিষ্যতে তার যে কোনো সিনেমাতেই থাকতে পারেন ক্যাটরিনা।
সদ্য বলিউডলাইফডটকম’কে দেয়া এক সাক্ষাৎকারে আলি আব্বাস জাফর বলেন, নতুন ছবিতে নায়িকা হিসেবে ক্যাটকে রাখার পরিকল্পনা আছে। তবে সেটা সে আমার ভালো বন্ধু বলেই নয়, বরং যোগ্যতার বলেই। দর্শকদের ভালোবাসা থেকেই ক্যাটরিনার সাথে আমার শুভ সম্পর্কের সূচনা। অসংখ্য মানুষ ক্যাটরিনার সঙ্গে আমার প্রথম সিনেমা ‘মেরে ব্রাদার কি দুলহান’ দারুন পছন্দ করেছে।
উল্লেখ্য, মেরে ব্রাদার কি দুলহান এবং গুন্ডে’র পর বলিউডে চমক দেখালেন আলি আব্বাস জাফর। ‘সুলতান’ নির্মাণ করে এরইমধ্যে তিনি বলিউডের শীর্ষস্থানীয় নির্মাতার কাতারে চলে গেছেন। এরইমধ্যে মুক্তির মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় সাড়ে তিনশো কোটি রূপি। যা বলিউডের ইতিহাসে রেকর্ড।