বিনোদন ডেস্ক : বেশির ভাগ সময়ই ভিলেন হিসেবে দেখা যায় সুঠাম দেহি আর সুদর্শন বিদ্যুত জামালকে। কিন্তু ২০১৩ সালে প্রথমবার তাকে দেখা গেল হিরো হিসেবে। ‘কমান্ডো’ নামের একটি ছবিতে অসাধারণ অভিনয় আর অ্যাকশনে মাতিয়ে দেন দর্শক। ফলাফল নায়ক হিসেবে প্রথম সিনেমায় বক্স অফিসে পুরো হিট! সেই ছবিটি ব্যবসাসফল হওয়ায় ‘কমান্ডো’র সিক্যুয়াল নির্মাণের কথা ভাবছেন নির্মাতা।
জন আব্রাহামের বিপরীতে ‘ফোর্স’, বিজয়ের বিপরীতে ‘টুপাক্কি’ এবং সাইফ আলীল বিপরীতে ‘বুলেট রাজা’য় দুর্ধর্ষ ভিলেনের অভিনয় করে মাতিয়েছেন বিদ্যুৎ জামাল। কিন্তু দিলীপ ঘোষ নামের ভারতীয় পরিচালক তাকে আবিষ্কার করলেন ভিন্নভাবে। ২০১৩ সালে অ্যাকশনে ঠাসা ‘কমান্ডো’ নামের ছবিতে নায়ক করলেন সুঠাম দেহির বিদ্যুৎকে। দর্শকও এই আবিষ্কার পছন্দ করলো। বক্স অফিসে তুমুল হিট হওয়ার পর ফের সেই ছবিটির সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা এগিয়ে গেছে।
এমনকি শিগগিরই শুটও হতে পারে বলে জানিয়েছে ফিল্মমাঙ্কি.কম। সম্প্রতি নিজের টুইটারে ‘কমান্ডো-২’-এর নতুন লুক নিয়ে একটি ছবিও পোস্ট করেন বিদ্যুৎ। তার হাতে যুদ্ধাবস্থায় একটি মেশিন গানও দেখা গেছে। বিদ্যুৎ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারে এশা গুপ্ত।
তবে ‘কমান্ডো-২’ ছবিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন না প্রথম ছবির নির্মাতা দিলীপ ঘোষ। ছবির প্রযোজক বিপুল শাহ ‘কমান্ডো-২’ পরিচালনার ভার দিয়েছেন দেবেন ভূজানিকে।

