ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি না ফিরলে ফুটবলেরই ক্ষতি : রোনালদিনহো

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার লিওনেল মেসি আন্তর্জাতিক ম্যাচে না ফিরলে তাতে ফুটবলেরই ক্ষতি বলে জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে না পারলেও মেসিই এখন বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা।
একটি লিগে খেলতে এখন ভারতে অবস্থান করছেন সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো। সেখানে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে এসব কথা বলেন তিনি।
বার্সেলোনা সুপার স্টার মেসি জাতীয় দলের জার্সি গায়ে চারটি আন্তর্জাতিক ফাইনাল খেলেছেন। একটিতেও শিরোপা জিততে পারেননি। তার নেতৃত্ব আর্জেন্টিনা টানা তিনবার ফাইনালে হেরেছে। সর্বশেষ শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে টাইব্রেকারে হারতে হয়েছে। এই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বার্সেলোনায় রোনালদিনহো ও মেসি এক সঙ্গে খেলেছিলেন। সেই দিনগুলির কথা জিজ্ঞাসা করলে ব্রাজিলের সাবেক ফুটবলার বলেন, ‘আমি যখন মেসিকে প্রথম দেখলাম, ততক্ষণে বুঝে গেলাম ও কিংবদন্তী হতে যাচ্ছে। ওর মধ্যে অনেক সম্ভাবনা ছিল এবং সেটা কাজে লাগানোয় আমি আনন্দিত।’
রোনালদিনহো যখন বার্সার তারকা খেলোয়াড়, তখন মেসি ক্লাবটির বড় দলে খেলার সুযোগ পেয়েছেন। প্রথম দিকে আর্জেন্টাইন ফুটবলারের মেন্টরের মতো দেখা গেছে ব্রাজিলের তারকাকে। এখন ব্রাজিলের নেইমার ক্লাবটিতে যোগ দিয়েছেন। এখানে মেসি মেন্টর হিসেবে কাজ করছেন কিনা এমন প্রশ্ন করা হলে রোনালদিনহো বলেন, ‘যদিও তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক কি তা আমি জানি না। তবে বিশ্বাস করি, নেইমারের মেন্টরের ভূমিকা পালন করছেন মেসি। তার প্রতি আমার যে ভালোবাসা ছিল, নেইমারের প্রতিও তার সেটা আছে। বড় ক্লাবগুলোতে অভিজ্ঞরা তরুণদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আমি মনে করি এজন্যই নেইমার বার্সেলোনায় দ্রুত মানিয়ে নিতে পেরেছে।’
কোনো বড় শিরোপা ছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর নিয়ে রোনালদিনহো বলেন, ‘শিরোপা জিতল কি না জিতল সেটা বিষয় না। সে এখনও বিশ্বসেরা। অনেকে মনে করছেন যে সে অবসরে থেকে ফিরতে পারে। তবে যদি না ফেরে সেটা ফুটবলের ক্ষতি, তার নয়।’