ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ কমিটি দিল কেন্দ্র

Link Copied!

CUচট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হিসেবে আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনকে রেখেই এই কমিটি অনুমোদন দেয় তারা।
সোমবার সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষের পর গত ফেব্রুয়ারির ৯ তারিখ (মঙ্গলবার) রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। চবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে সংঘর্ষের কারণ দর্শাতেও ওই সময়ে বলা হয়েছিল।