ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘের রাজ্যে শুভ-ফারিয়ার শুটিং

Link Copied!

nusrat-fariaবিনোদন ডেস্ক : বান্দরবানের সবচেয়ে দৃষ্টিনন্দন পাহাড়গুলোর একটি ‘পিক সিক্সটি নাইন’। সেই পাহাড়টির চূড়ায় চলছে নির্মাতা জাকির হোসেন রাজুর চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’র শুটিং। আজ সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। কয়েক ঘন্টার জার্নি শেষে সমতল থেকে পাহাড়ের চূড়ায় উঠেছেন তারা। সেখানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আরিফিন শুভ, পাহাড়ের চারপাশাটা খুব সুন্দর। মেঘ হাতের পাশ দিয়েই উড়ে যাচ্ছে। এখানে আরও নয়দিনের মতো শুটিং করবো আমরা।’
ছবিটিতে নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে নিয়মিত জিম করেছেন শুভ। লুকেও বেশ পরিবর্তন এনেছেন। ইতিমধ্যেই ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে এফডিসিতে। বান্দরবানে শুটিং শেষে শিগগিরই দেশের বাইরে গানের শুটিং হবে।
ঈদের আগেই কলকাতায় মুক্তি পেয়েছে শুভ-জলির চলচ্চিত্র ‘নিয়তি’। ছবিটি ওপার বাংলায় বেশ সাড়া ফেলেছে। শিগগিরই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। এছাড়া ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন।
অন্যদিকে নুসরাত ফারিয়া জিৎয়ের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন ‘বাদশা দ্যা ডন’। ছবিটি দেশজুড়ে চলছে।