বিনোদন ডেস্ক : শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিষেক হয়েছে শবনম বুবলীর। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই নতুন আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন বুবলী। সিনেমার নাম ‘শুটার’। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী। প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। এতেও তার বিপরীতে থাকছেন শাকিব খান। আগামীকাল থেকেই ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। রাজধানীর কাকরাইল অথবা এফডিসিতে শুটিং হবে।
বসগিরি আর শুটার-দুই সিনেমায় দুই ধরনের চরিত্র আর লুকে দর্শকদের সামনে আসছেন। আজই বসগিরির লুক আর গেটাপ ভেঙে শুটারের জন্য নিজেকে প্রস্তুত করবেন। জানালেন, আজও বসগিরির শুটিং করছি। রাতে বাসায় ফিরেই হেয়ার স্টাইল আর গেটাপ চেঞ্জ করবো। প্রথম মুভি থেকে ডিফ্রেন্ট লুকে কাজ করতে চাই। আমি যতগুলো ছবি করবো সবগুলো চরিত্রেই ভিন্ন ভিন্ন লুকে কাজ করবো।’
সিনেমায় তার চরিত্রটি সমন্ধে জানালেন, এটি একটি অ্যাকশন ফিল্ম। আমার চরিত্রে একটু ডেসপারেট ভাব থাকবে।’
শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।
উল্লেখ্য, বুবলী-শাকিবের চলচ্চিত্র ‘বসগিরি’র শুটিং ইতিমধ্যেই পচাত্তর ভাগ কাজ শেষ হয়েছে।

