ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের চোখে রোনালদোই ফেবারিট

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জাতীয় দলের জার্সিতে ইউরো জয়। এবারের ব্যালন ডি’অরের জন্য তাই অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা তারকা নেইমারও ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য রোনালদোকেই ফেবারিট মানছেন।
২০১৫-১৬ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর অন্যতম কারিগর রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে বড় সাফল্য না পাওয়ার আক্ষেপটাও ঘুচিয়েছেন ফ্রান্সে অনুষ্ঠিত এবারের ইউরো জিতে।
এক মৌসুমে দুটি বড় শিরোপাই ব্যালন ডি’অরের জন্য রোনালদোকে এগিয়ে রাখছে বলে মনে করছেন নেইমার, ‘ব্যালন ডি’অরে দৌড়ে শিরোপা জয় বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয় সেই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’
এই প্রথম প্রাণ খুলে রোনালদোর প্রশংসাও করলেন নেইমার, ‘রোনালদো একজন গ্রেট খেলোয়াড়। এটা মানতে আমার কোনো আপত্তি নেই।’
২০১৪-১৫ মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতে গতবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। পুরস্কারটা তিনবার জিতেছেন রোনালদো। এ বছর জিতে মেসির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ সিআর-সেভেনের সামনে।