ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক সমাপনী শুরু ২০ নভেম্বর

Link Copied!

PSC Studentনিজস্ব প্রতিবেদক : আগামী ২০ নভেম্বর ২০১৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। এবছর সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
রোববার (১৭ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ২০ নভেম্বর শুরু হবে এবং শেষ হবে ২৭ নভেম্বর। এবছর প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজাপর। এরমধ্যে প্রাথমিকে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়িতে তিন লাখ ২০ হাজার শিক্ষার্থী।
মন্ত্রী জানান, ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ৭শ ৬৪ জন, পাশের হার ছিল শতকরা ৯৮ দশমিক ৫২ এবং ইবতেদায়িতে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ১৩৪ জন। পাশের হার ছিল শতকরা ৯৫ দশমিক ১৩।