ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ফিরছেন ওয়ার্সি ও ইরানি

Link Copied!

oarsi-iraniবিনোদন ডেস্ক : জলি এলএলবি, ফালতু এবং হাম তুম অর-এর মত সিনেমায় কমেডি অভিনয়ে তুমুল হাসিয়েছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা বোমান ইরানি ও আরশাদ ওয়ার্সি। এবার আরো ‍তুমুল কমেডি সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় এই কমেডি জুটি।
বহুদিন পর একসঙ্গে ফিরছেন ‘জলি এলএলবি’ খ্যাত তুমুল কমেডি জুটি আরশাদ ওয়ার্সি ও বোমান ইরানি। মনিশ ঝা’-এর পরিচালনায় ‘দ্য লিজেন্ড অব মাইকেল মিশ্র’ নামের একটি কমেডি সিনেমা দিয়েই পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন তারা। এরইমধ্যে বুধবার সেই ছবিটির প্রথম পোস্টার রিলিজ পেয়েছে। যা নিজের ফেসবুক ও টুইটারে শেয়ার করেছেন অভিনেতা বোমান ইরানি।
‘দ্য লিজেন্ড অব মাইকেল মিশ্র’-এর পোস্টারে দেখা যায় আরশাদ ওয়ার্সি একটি সজ্জিত মহিষের উপর নেতার মত আশির্বাদের ভঙ্গিতে বসে আছেন, আর গলায় দরি লাগানো সজ্জিত মহিষটিকে টেনে নিয়ে যাচ্ছেন বোমান ইরানি। মহিষের গলায় ঝুলানো লাভ-প্লেকার্ডে লেখা ‘ফিলিং গুড’!
পোস্টারের এসমস্ত কিছুই বলে দেয়, আবারও তুমুল দম ফাটানো কমেডি সিনেমায় নিয়েই ফিরছেন বোমান ইরানি ও আরশাদ ওয়ার্সি।
পুরোদস্তুর কমেডি নির্ভর এই ছবিতে বোমান ও আরশাদ ছাড়াও অভিনয় করেছেন অদিতি রায় হায়দরি এবং বোমান ইরানির পুত্র কেওজ ইরানি। আসছে আগস্টের ৫ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।