স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে টাইগাররা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। ওয়ানডে ক্রিকেটে তার সময় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে। লাল-সবুজ বাহিনী প্রথমবার খেলেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এতে ওয়ানডে ক্রিকেটে ২৫ ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের সাফল্যের তালিকায় শীর্ষ চারে জায়গা করে নিয়েছেন মাশরাফি।
বাংলাদেশের অনুপ্রেরণীয় অধিনায়ক মাশরাফির সামনে রয়েছেন তিন অধিনায়ক। তারা হলেন, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আছেন ১৫তম স্থানে। মাশরাফির সাফল্য ৭১.৪২ শতাংশ। সেখানে ধোনির সাফল্য মাত্র ৬০ শতাংশ।
এক নজরে ওয়ানডে ক্রিকেটের সফলতম ১৫ অধিনায়ক
১. ক্লাইভ লয়েড: ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%
২. রিকি পন্টিং: ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%
৩. হ্যান্সি ক্রুনিয়ে: ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%
৪. মাশরাফি বিন মুর্তজা: ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%
৫. মাইকেল ক্লার্ক: ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২!
৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%
৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%
৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%
৯. শন পোলক ৬৪.০৬%
১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬%
১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%
১২. ইনজামাম উল হক ৬১.৪৬%
১৩. এ্যালান বোর্ডার ৬১.৪২%
১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%
১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%

