ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অলিম্পিকের প্রতীকে রিংগুলোর পাঁচ রঙের রহস্য

Link Copied!

Olympicsস্পোর্টস ডেস্ক : আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক। এবার রিও অলিম্পিক চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। সদ্য ব্রাজিলে হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ। আবার হতে চলেছে অলিম্পিক। সত্যিই ব্রাজিলে গত ২ বছর ধরে চলছে সত্যিকারের ‘স্পোর্টস কার্নিভাল’।
অলিম্পিক মানেই তো আপনার চোখের সামনে ভেসে ওঠে, ওই চিরাচরিত প্রতীক। একটা পতাকার উপর ৫ টা রিং। আর এই পাঁচটা রিং আলাদা আলাদা রঙের। কখনও খেয়াল করে দেখেছেন, ওই রঙগুলো কী কী? রঙগুলো হল – নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ। কখনও ভেবে দেখেছেন, এই পাঁচটা রিঙের রঙ কেন শুধু এই পাঁচ রঙেরই?
আসলে অলিম্পিকের প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবার্তিন। তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন। ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন। আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তার ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল। তার বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই। অর্থাৎ এই ছয় রঙ দিয়ে বিশ্বের সব দেশকে যুক্ত করা হয়েছে।