ঢাকাSaturday , 16 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ির নিরাপত্তায় ডিজিটাল গেইট

Link Copied!

gateপ্রযুক্তি ডেস্ক : বাড়ির নিরাপত্তা দেয়ার জন্য সদর দরজা মজবুত হওয়া জরুরী। আর এমন যদি কোন ইলেকট্রিক দরজা থাকে যা আপনার বাসার নিরাপত্তা দেয়ার সঙ্গে আধুনিকতাও দেবে তাহলে তা বাড়ির সৌন্দর্য্য বহুগুণে বাড়িয়ে দেবে। স্টিলের তৈরি এই গেইটটিতে বোঝায় যাবে না ঠিক কোন দিক দিয়ে বাসায় প্রবেশ করা যাবে। পোল্যান্ডের ফেন্সি ফেন্স নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমনি একটি আধুনিক গেইট তৈরি করলো যা নিরাপত্তার সঙ্গে সৌন্দর্য্যও বাড়িয়ে দেবে।
এই গেইটটি স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভওয়ে এবং হাঁটার রাস্তাকে লুকিয়ে রাখতে পারে। বাহির থেকে বোঝা দায় হবে কোন রাস্তা দিয়ে এই বাড়িতে প্রবেশ করা যাবে। কিন্তু প্রয়োজনে এই বাড়ির গেইটটি মাটির ভেতর প্রবেশ করিয়ে ড্রাইভ ওয়ে এবং হাঁটার রাস্তা উন্মোক্ত করা যায়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে গেইটটি প্রবেশের জন্য মাটির নিচে প্রবেশ করে। সাধারণ গেইটগুলোর চেয়ে এই গেইট দেখতে অনেকবেশি আকর্ষণীয়।
এই গেইটে কোন তালা ব্যবহারের প্রয়োজন হয় না। স্টিল, লোহা বা কাঠ ব্যবহার করে এই গেইট তৈরি করা যায়। এমনকি স্ল্যাবও ব্যবহার করা যায়। ইচ্ছে মতো এই গেইটের উচ্চতা নির্ধারণ করা যায়। মাত্র ২৪ ঘণ্টায় এই গেইট স্থাপন করা যায়। সব ঋতুতে এই গেইট ব্যবহার করা যায়। বিদ্যুৎ না থাকলে ম্যানুয়েলিও এই গেইট নিয়ন্ত্রণ করা যায়।
বাসায় ব্যবহার করার জন্য এই গেইট স্থাপনে প্রতি মিটারে খরচ পড়ে ২৮০ ডলার। নিজের বাসার বা অফিসের গেইটকে স্বতন্ত্র করতে আপনিও ব্যবহার করতে পারেন এই ডিজিটাল গেইট।