ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৩৯ রানে থামল পাকিস্তানের ইনিংস

Link Copied!

Australia-vs-pakistanস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৯ রানে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে। দলীয় অধিনায়ক মিজবাহ উল হকের সেঞ্চুরি ৯৯.২ ওভারে সব উইকেট হারিয়ে এই স্কোর করতে পারে তারা।
টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার বেশিক্ষণ ব্যাট করতে পারেনি পাকিস্তান। আগের দিনের ২৮২ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। হাতে ছিল চার উইকেট। ব্যাটসম্যানরা হাল ধরতে না পারায় লাঞ্চের আগেই তাদের ইনিংস গুটিয়ে যায়।
দিনের শুরুতে মিজবাহর সঙ্গে মাঠে নামা সরফরাজ আশা আলো দেখিয়েছিলেন। কিন্তু ২৫ রান করতেই সাজঘরে ফিরে যান তিনি। ৯৫তম ওভারে ওয়াকাসের চতুর্থ বলে ভিন্সের তালবন্দী হন তিনি। ওভারের শেষ বলে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে মাঠ থেকে বিদায় নেন ওয়াহাব রিয়াজ।
আগের দিনের ১১০ রান নিয়ে খেলা শুরু করা মিজবাহ এদিন মাত্র ৪ রান করতে সক্ষম হয়েছেন। ৯৬তম ওভারে ব্রডের বলে বোল্ড হন তিনি। বিদায় নেয়ার আগে ১৯৯ বলে ১৮টি চারের মেরেছেন তিনি।
শেষ দিকে ইয়াসির শাহ ও মোহাম্মদ আমির ২৩ রানের জুটি গড়েন। আমির ১২ রান করে আউট হন। আর ১১ রান নিয়ে অপরাজিত থাকেন ইয়াসির শাহ। ইংল্যান্ডের বোলার ওয়াকেস ৬টি ও ব্রড ৩টি উইকেট শিকার করেন।