ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তি সমাবেশের ডাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের

Link Copied!

national-universityনিউজ ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশের ডাক দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশিদের সভাপতিত্বে ২১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে দেশ-জাতি, শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার স্বার্থে শুভ বুদ্ধির উদ্বোধন ঘটাতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ আয়োজন করা হচ্ছে।