ঢাকাFriday , 15 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্রিভূজ প্রেমের নাটক ‘ফিনিক্স ফ্লাই’

Link Copied!

finix-flyবিনোদন ডেস্ক : তন্বীর স্বামী শাওন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শাওন খুব একটা রোমান্টিক না। দু’জনের বনিবনা খুব ভালো না। মাঝে তিনমাসের জন্য দেশের বাইরে পাড়ি জমায় শাওন। ঠিক সেসময়েই তন্বীর সঙ্গে তার ফেসবুক বন্ধু প্রসূনের বন্ধুত্ব জমে উঠে। আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। শাওনের অনুপস্থিতিতে তন্বী যেন নতুন এক জীবনের ঘোরে হারিয়ে যায়, জীবনে এই প্রথম সে অনুভব করতে থাকে প্রেম একটা আলাদা এবং অসম্ভব সুন্দর অনুভুতি। হঠাৎ দেশে ফিরে আসে শাওন।
স্বাভাবিকভাবেই এই সম্পর্ক সে মেনে নিতে পারে না। শুরু হয় ত্রিভূজ দ্বন্দ্ব। অদ্ভুত টানাপোড়েনে পড়ে যায় তন্বী। এদিকে প্রসূন তাকে প্রেম, এমনকি বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলে, সে কিছু বলতে পারে না। অন্যদিকে শাওন ইতিবাচকভাবে চেষ্টা করে ব্যর্থ হলে শেষ অস্ত্র হিসেবে আকস্মিক বিয়ের সিদ্ধান্ত নেয়। এমন গল্পেই নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফিনিক্স ফ্লাই’। ভিন্নস্বাদের ত্রিভূজ প্রেমের এই নাটকে অভিনয় করেছেন মোনালিসা, সজল ও হিল্লোল। জাকিয়া সুলতানা লুনার গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন হাবিব জাকারিয়া উল্লাস।