ঢাকাThursday , 14 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবিতে প্রথম বাংলাদেশি সিইও

Link Copied!

robiনিউজ ডেস্ক : প্রথমবারের মতো মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবির সিইও হতে যাচ্ছেন কোন বাংলাদেশি। ১ নভেম্বর থেকে প্রধান কার্য নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন মাহতাব উদ্দিন আহমেদ। বর্তমান সিইও’র দায়িত্বে রয়েছেন গ্রুপ সিইও ড. হানস বিজয়সুরিয়া।
মাহতাব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং’য়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ’র (সিএমএবি) ফেলো মেম্বার (এফসিএমএ), চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস’র (সিআইএমএ, ইউকে) এফসিএমএ ও সিজিএমএ।তিনি হারভার্ড বিজনেস স্কুলেরও শিক্ষার্থী ছিলেন (এএমপি ১৯০)।
রবিতে যোগ দেয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিজনেস অ্যান্ড ফিন্যান্সের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। সেসময় ইউনিলিভার পাকিস্তান, ইউনিলিভার আরব ও ইউনিলিভার বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে রবিতে চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়ে ২০১৪ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। আজিয়াটা গ্রুপ বারহাদে যোগ দেয়ার আগে মাহতাব ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহতাব বর্তমানে বিশেষ দায়িত্বে আজিয়াটা গ্রুপে কর্মরত আছেন। তিনি ১ সেপ্টেম্বর থেকে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগ দিয়ে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নেবেন। আজিয়াটা গ্রুপ পরিচালিত একসেলারেটেড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে গত কয়েক বছরের পরিকল্পনার আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার ডায়ালগ আজিয়াটা পিএলসি’র (ডায়ালগ) সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সুপুন বীরাসিংহে।