ঢাকাWednesday , 13 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেহজাদ নৈপুণ্যে এগিয়ে গেল আফগানিস্তান

Link Copied!

sehzadস্পোর্টস ডেস্ক : সময়টা দারুণ কাটছে আফগানিস্তানের মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের। ব্যাট হাতে রয়েছেন দুর্দান্ত ফর্মে। মঙ্গলবার বেলফাস্টে আবারও হাসলো তার ব্যাট। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৬ রানের মূল্যবান ইনিংস খেলেছেন শেহজাদ। তার ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ রানে জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি।
প্রতিপক্ষের মাঠে আগে ব্যাট করে শেহজাদ ও নাজিবুল্লাহ জাদরানের জোড়া ফিফটির কল্যাণে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। জবাবে ৪৮.২ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন এডমন্ড জয়েস। ৮৭ বলে ৬টি চারের মারে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন কেভিন ও’ব্রেইন। ২৬ রান করেন জন অ্যান্ডারসন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা আফগানদের হয়ে শেহজাদ করেছেন ৭৯ বলে ৬৬ রান। তার ইনিংসটি ছিল ৮টি চার ও একটি ছক্কায় সাজানো। নাজিবুল্লাহ জাদরান ৬১ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৯ রান করেন। এ ছাড়া জাভেদ আহমাদির ব্যাট থেকে আসে ২৯ রান। আইরিশদের পক্ষে সেরা বোলার ম্যাকক্যাথে। ৯.২ ওভারে ৫৯ রান খরচায় ৪ উইকেট দখলে নেন তিনি।