ঢাকাWednesday , 13 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমির পিছু হটার মানুষ নয়: পিটারসেন

Link Copied!

amirস্পোর্টস ডেস্ক : পাঁচ বছর আগে লর্ডসে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন মোহাম্মদ আমির। মজার বিষয়, নির্বাসন কাটিয়ে সেই মাঠেই টেস্টে প্রত্যাবর্তন করছেন পাকিস্তানি এই পেসার। তার দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়ায় সন্তুষ্ট নন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সম্প্রতি মুখ খুললেন কেভিন পিটারসেন।
ইংল্যান্ডের মাঠে ফের খেলতে যাওয়ার দুয়ো শুনবেন আমির, এটা স্বীকার করলেন পিটারসেন। ইংলিশদের পক্ষ থেকে আমিরকে অতিষ্ঠ করার বিষয়টা হিতে-বিপরীতও হতে পারে অ্যালিস্টার কুকদের জন্য। কেপিটা জানিয়ে দিলেন, আমির পিছু হটার মানুষ নয়।
ইংলিশদের সতর্ক করে দিয়ে কেপি বলেন, ‘আমিরকে খেপালে সে ভয়ংকর হয়ে উঠতে পারে। এজবাস্টন ও ওল্ড ট্রাফোর্ডে দর্শকেরা সম্ভবত তাকে অতিষ্ঠ করে তুলতে চাইবে। তবে তারা দ্রুতই বুঝে যাবে যে আমির অসাধারণ এক বোলার। দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাকে মোকাবিলা করেছি।তখন সে বোলিং করেছিল সাদা বলে। তবে নিষিদ্ধ হওয়ার আগে তার দক্ষতা যেমন ছিল, এখনো তার বোলিংয়ে সেটিই আছে।’
আগ্রাসী মেজাজের আমিরকে নিয়ে কেপি আরো যোগ করেন, ‘সে (আমির) মুখও সমানে চালাতে পারে। সে বোঝাবে আপনাকে বোলিং করছে। দুবাইয়ে (পিএসএলে) সে আমার সঙ্গে এটা অনেক করেছে। ইংলিশ সমর্থকেরা ভীষণ উত্ত্যক্ত করবে তাকে। তবে সে পিছু হটার মানুষ নয়। লড়াইটা জমিয়ে দেবে।’