ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি কারিগরি সহায়তানির্ভর প্রকল্প চলবে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : বিদেশি দাতা সংস্থাদের কারিগরি সহায়তানির্ভর এবং যেসব প্রকল্পে বিদেশিরা কাজ করছেন সেসব প্রকল্প চলমান থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরার ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয়াদি নিয়ে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘গুলশানে জাপানের ছয়জন টেকনিক্যাল কর্মকর্তা হত্যার ঘটনা মেট্রোরেলের নির্মাণকাজে প্রভাব ফেলবে না। মেট্রোরেল ও পদ্মা সেতুর নির্মাণকাজ অব্যাহত থাকবে। এ ছাড়া আরো যেসব প্রকল্পে বিদেশিরা কর্মরত, সেসব প্রকল্পও বন্ধ হবে না।’
বিদেশি পর্যটক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব সময়ই আন্তরিক। গুলশানের মর্মান্তিত ঘটনার পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘পদ্মসেতু, মেট্রোরেলসহ সব প্রকল্পের কাজ চালু রয়েছে। গুলশানে নিহত জাপানি নাগরিকরা মেট্রোরেল লাইন-১ ও ৫ এর সম্ভাব্যতা যাচাইকারী কর্মকর্তা ছিলেন। এ প্রকল্পের প্রধান গত ১ জুন গুলশানে আহত হয়ে জাপানে চিকিৎসা নিচ্ছেন।’
মন্ত্রী আরো বলেন, ‘গতকাল রোববার হাসপাতালে তিনি (প্রকল্প প্রধান) সাংবাদিকদের বলেছেন সুস্থ হয়ে বাংলাদেশের মেট্রোরেলের কাজে যোগ দেবেন। এ ছাড়া রোববার সচিবালয়ে এ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে তারা বলেছেন, জাইকা মেট্রোরেল প্রকল্পে নতুন লোক নিয়োগ দেবে। জাপান সরকার এ প্রকল্পের বিষয়ে আন্তরিক।’