নিউজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াটের পাওয়ার প্লান্টের বাণিজ্যিক উৎপাদনের অনুমদোন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এই পাওয়ার প্লান্টের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক রাজস্ব হতে পারে ৩১৩ কোটি টাকা। কোম্পানির মালিকানাধীন ৫৫ মেগাওয়াট ক্ষমতার ৮০ শতাংশ ব্যবহার করতে পারলে এই রাজস্ব আসবে।
ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ প্ল্যান্টটি গত ১৭ জুন বাণিজ্যিক যাত্রা শুরু করে।
উল্লেখ্য, ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনসের ৯৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ারের মালিক ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

