ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের জামিনে বিচারকদের কঠোর হতে হবে

Link Copied!

Anisulনিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের ‘কঠোর’ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী বিচারকদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বিভিন্ন জঙ্গি হামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বেরিয়ে যাচ্ছে বলে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি আবারো বলব, বিচার বিভাগ স্বাধীন। জামিনের হাত আমাদের না।’
তিনি বলেন, ‘সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে আমরা যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা এসব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।’
আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ্য রেখে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও। সেই দিকে লক্ষ্য রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।’