আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে মার্কিন কূটনীতিককে এক পুলিশ হেনস্থা করার জেরে রুশ-মার্কিন উত্তেজনা এখন চরমে। ওই ঘটনার জেরে গতকাল শুক্রবার দুই রুশ কূটনীতিককে দেশের ফিরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। প্রতিশোধ হিসেবে শনিবার দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করলো।
রাশিয়া বলছে, ওই দুই ব্যক্তি সিআইএ এর এজেন্ট হিসেবে কাজ করছিল।
রুশ উপপররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিবকোভ বলেন, ওই দুই দূতাবাস কর্মকর্তার আচরণ ঠিক কূটনীতিক সুলভ ছিল না।
গত ৬ জুন রাশিয়ার এক পুলিশ কর্মকর্তা মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এক মার্কিন কূটনীতিকের ওপর চড়াও হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কোনো প্রকার উসকানি ছাড়াই রুশ পুলিশ মার্কিন কূটনীতিকের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অন্য মার্কিন কর্মকর্তারাও তখন এই বলে অভিযোগ করেছিলেন, রুশ নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের মধ্যে মার্কিন কূটনীতিকদের হয়রানির প্রবণতা বেড়েছে।
তবে যুক্তরাষ্ট্রের ওই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, হামলার শিকার ওই কূটনীতিক সিআইএ’র হয়ে কাজ করতেন। তিনি পুলিশকে তার পরিচয়পত্র দেখাতে না পারায় তারা তার উপর চড়াও হয়েছিল।

