ঢাকাSaturday , 9 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

Link Copied!

sub-merinআন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বহুদিন থেকেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালু রেখেছে উত্তর কোরিয়া। সম্প্রতি সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। কিন্তু ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।
দ. কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের একটি সাবমেরিন থেকে পানিতে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। কিন্তু নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই সেটি অকেজো হয়ে পড়ে।
চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াকে রুখতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে অ্যাডভান্স অ্যান্টি-মিসাইল প্রযুক্তি স্থাপণ করছে।