ঢাকাSaturday , 9 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিশা দেশাই ঢাকা আসছেন কাল

Link Copied!

nisaনিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দু’দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। আগামীকাল রোববার (১০ জুলাই) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে নিশা দেশাই যখন ঢাকায় এসেছিলেন, তখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক সংকট চলছিল।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশা দেশাইয়ের এ সফরে চলমান রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে। সফরকালে গুলশানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
তবে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিশা দেশাইয়ের সফর সম্পর্কে তারা অবহিত নন। কেন না কোনো সহকারী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকর্তার সফরসূচি নির্ধারিত হলে তা সবসময়ই ওয়াশিংটন থেকে জানানো হয়।
গত ২৫ এপ্রিল ইউএসএইডের কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান হত্যার পর বাংলাদেশ সফর করেন নিশা দেশাই।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন হামলায় ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
পরের দিন সকালে কমান্ডো বাহিনীর অভিযানে নিহত হয় ৬ জঙ্গি। জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। ঘটনার রাতে জঙ্গিহামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া গুলশান থেকে রক্তাক্ত অবস্থায় আটক শাওন নামের এক যুবকও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।