ঢাকাTuesday , 5 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিসহ উপসাগরীয় দেশগুলোতে বুধবার ঈদ

Link Copied!

Soudi-Eid
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা ।
সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব  আমিরাত, বাহরাইন ও কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো তাদের ধর্মীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার জানিয়েছে, বুধবার তারা ঈদ উদযাপন করবে। সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ার পর তারা এ ঘোষণা দেয় বলে আল জাজিরা জানিয়েছে। ঈদ উপলক্ষে ওই দেশগুলোতে তিন দিন ছুটি থাকবে।
প্রতিবছরই বিভিন্ন দেশে ঈদ উদযাপনের সময় পাল্টে যায়। এছাড়া ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের সবকটি দেশে এক সময়ে ঈদ হয় না।
এক মাস রোজা থাকার পর ধর্মপ্রাণ মুসলিমরা উম্মাহ ঈদ উল ফিতর উদযাপন করে থাকে। এটি তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি। মুসলিম দেশগুলোতে এই দিন সরকারি ছুটি থাকে।
সৌদি আরবে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়েছে। তাই বাংলাদেশে কবে ঈদ হবে তা নিশ্চিত হওয়া যাবে আজ রাতে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবারই ঈদ হবে। অন্যথায় ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার।
এদিকে ইয়েমেন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও বুধবার ঈদ হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।