ঢাকাTuesday , 5 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিতু হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Link Copied!

mitu-web
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই আসামি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রাঙুনিয়ায় সন্দেহভাজন রাশেদ (২৯) ও নবী (২৮) বন্দুকযুদ্ধে মারা যান বলে দাবি করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তার হত্যার মিশনে অংশ নেয় রাশেদ ও নবী। এদের মধ্যে নবী মিতুকে ছুরি দিয়ে আঘাত করেছিলো। একই সঙ্গে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলেও জানান তিনি।
এর আগে, রাশেদের বাবা দাবি করেছিলেন রাশেদ পুলিশের হেফাজতে রয়েছে। কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন বাবুল আক্তার।